Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন অধ্যাপক ইউনূস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছাবার্তায় তিনি রাষ্ট্রপতির সফল দায়িত্ব পালনা ও দেশের অগ্রগতি কামনা করেন।

শুভেচ্ছাবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তিনি বলেন, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

অধ্যাপক ইউনূসের মতে, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখি।” একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পূর্ব বিরোধের জেরে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক

চবিসাস এর নতুন নেতৃত্বে রুপক ও সোহেল রানা

ভোটের আগে কাবা ঘরে বাউফলবাসীর জন্য ড. মাসুদের বিশেষ দোয়া

তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে বিগত সরকার : শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে চরম ঝুঁকিতে দুটি সেতু

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় অবহেলা করবে না: সালাহউদ্দিন আহমেদ

নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি