সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তরুণদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস রাউন্ডের আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে। ‘হাল্ট প্রাইজ ২০২৫-২৬’ কমিটির ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম সাদিয়া।

বুধবার (২২ অক্টোবর ) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১সদস্য কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।

কমিটিতে ক্যাম্পাস ডেপুটি ডিরেক্টর হিসেবে আছেন রেজওয়ান আহমেদ। মার্কেটিং উইংয়ের লিড হিসেবে রয়েছেন সিরাজুম মুনীরা, ডেপুটি লিড হিসেবে আছেন অপূর্ব আচার্য্য। ক্রিয়েটিভ উইংয়ের লিড হিসেবে রয়েছেন সাদমান নূর ইফাজ, ডেপুটি লিড হিসেবে আছেন প্রমিত মজুমদার । স্টার্ট-আপ উইংয়ের লিড হিসেবে মনোনীত হয়েছেন রোকাইয়া সেলিম পপি, ডেপুটি লিড হিসেবে মনোনীত হয়েছেন সাবিকুন নাহার। ইভেন্ট উইংয়ের লিড হিসেবে আছেন ফেরদৌস হাসান জাফরি, ডেপুটি লিড হিসেবে আছেন মোঃ আসিফ। অপারেশন উইংয়ের লিড হিসেবে সালমা আক্তার, ডেপুটি লিড হিসেবে আছেন মোঃ মাইনুল ইসলাম। প্রেস উইংয়ের লিড হিসেবে আছেন মারিয়ম আক্তার শিল্পী, ডেপুটি লিড হিসেবে আছেন সাইমন আব্দুল্লাহ আজাদ। ডকুমেন্টেশন উইংয়ের লিড হিসেবে আছেন রাখনোভা আলম নিতু, ডেপুটি লিড হিসেবে আছেন নাজিফা তাবাচ্ছুম নাবিলা। পাবলিক রিলেশনস (পিআর) উইংয়ের লিড হিসেবে আছেন ফাদিয়া মোশারত আদ্রিতা, ডেপুটি লিড- সৈয়দা সাবরিনা আলম। গ্রাফিক্স উইংয়ের লিড হিসেবে আছেন তাহমিদ তাজওয়ার, ডেপুটি লিড হিসেবে আছেন শাহরিয়ার আহমেদ রামীম।

এছাড়াও বিভিন্ন উইংয়ে নির্বাহী সদস্য হিসেবে আছেন আল-শাহরিয়ার, হাসিন আরমান অয়ন, চৌধুরী সুপ্রতীক বড়ুয়া, লাবীবা রশিদ রাফা, অয়ন কুমার সাহা, মেহেদী হাসান নিশান, তনাজিলা আলম চৌধুরী, সাজিদ রায়হান, মেহেরাব হোসেন, ইয়াসির হামিদ, আহমেদ ফাহমিদ কাদের, তাছপিক জাহিন রাফী, মাফরোহা তাসনিম, কাজী আসমাতুল জান্নাত, আকাশ দেব নাথ, সুমাইয়া তাহাসিন, অপরাজিতা বড়ুয়া, মো. মহসীন চৌধুরী মাহী।

এ ব্যাপারে ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসসুম সুমাইয়া বলেন,’হাল্ট প্রাইজ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের চিন্তা, স্বপ্ন ও দায়িত্ববোধের এক অনন্য সম্মিলন।

আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা দিয়ে এমন কিছু তৈরি করুক যা সমাজে প্রকৃত পরিবর্তন আনে। আমাদের প্রতিটি প্রচেষ্টা যেন হয়ে ওঠে একটি বাস্তব প্রভাবের গল্প।’

উল্লেখ্য, ৬ ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এই অন-ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতা। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি হিসেবে প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর সেপ্টেম্বর মাসে এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩