Tuesday , 7 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুমিল্লায় ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
বাসস
July 7, 2026 8:19 am

জেলার মনোহরগঞ্জে সড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা।

লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বাসস’কে জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপুলাসার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোস্তফা কামালের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ

বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামল উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের

জৈন্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

বছরের প্রথম তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রিস

ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন জমি পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ

২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি, শিবচরে সমর্থকদের বিক্ষোভ