সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামল উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের। শনিবার বিকেলে উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব এবং ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার।

ফাইনালকে কেন্দ্র করে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই উপহার দেন দুই দলের খেলোয়াড়রা। দর্শকরাও উপভোগ করেন রোমাঞ্চকর মুহূর্তে ভরা প্রতিটি সেকেন্ড। এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা। আয়োজকরাও সেই প্রত্যাশা পূরণের আশ্বাস দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম মিয়া।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৩টা ২০ মিনিটে মাঠে গড়ায় বল। খেলা শুরু হতেই দুই দলের ধারাবাহিক আক্রমণ–পাল্টা আক্রমণে তৈরি হতে থাকে নজরকাড়া সব মুহূর্ত। কখনো পোড়াদহের ফরোয়ার্ডদের জোরালো শট, তো কখনো সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের চোখ ধাঁধানো কাউন্টার—পুরো সময়টাই ছিল উত্তেজনায় ভরপুর। দুই দলের গোলরক্ষ একদিকে ইব্রাহিম ও অন্যদিকে শাওন তারা একাধিক নিশ্চিত গোল রক্ষা করে দর্শকদের মুগ্ধ করেন।

তবে প্রথমার্ধের ৩২তম মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব যে গোলটি করেন আব্রাহাম। এই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার মরিয়া প্রচেষ্টা চালায় পোড়াদহ, কিন্তু সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তা তাদের ফিরতে দেয়নি। শেষ পর্যন্ত ১–০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার।

এমন উত্তেজনাপূর্ণ আয়োজন দেখে খুশি স্থানীয় দর্শকরা। তারা জানান, নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করলে এলাকার তরুণরা খেলাধুলায় আগ্রহী হবে।

আয়োজক ৩নং সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুলাহ আল আলাউদ্দিন ও হাবিব বলেন, ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে এবং যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতেই তাদের এই উদ্যোগ।

উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের আয়োজনে গত ৩ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার মোট ৮টি দল অংশ নেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩