Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১

প্রতিবেদক
বাসস
April 20, 2026 12:56 pm

জেলার জলঢাকা উপজেলায় আজ বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামের এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে জলঢাকা উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত লাবলু হোসেন জেলার জলঢাকা উপজেলার কাঠাঁলি ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলাকালে রিকশাভ্যান চালক লাবলু হোসেন দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আখতারুজ্জামানকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলেরহাট নামক স্থানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাভলু হোসেন নিহত হন।

এ ঘটনায় আহত শিক্ষক মো. আখতারুজ্জামানকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ববিতে অভ্যুত্থানবিরোধী শিক্ষকদের দাপট, প্রশাসনিক-একাডেমিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার

নতুন হামলায় বাহরাইনে মার্কিন বাহিনীর ড্রোনবহর ধ্বংস হয়ে গেছে, দাবি ইরানের

শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী ববি

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ

দুমকিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ মুরাদিয়া নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা