Wednesday , 15 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী ববি

প্রতিবেদক
বাসস
July 15, 2026 2:48 pm

প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানার একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি।

আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সে অনুযায়ী ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স; যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করেন।

গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন। তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। এতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামি হলেনÑ বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাত ও ১৬ মামলার আসামি গ্রেফতার

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ড্যানীকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে নেত্রকোনায় গণমিছিল

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে ২৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেফতার

খালেদা জিয়ার জন্মদিনে শিবগঞ্জ বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণে সতর্কতা জারি

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর, রাবিতেও থাকবে পরীক্ষার কেন্দ্র