Saturday , 11 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণে সতর্কতা জারি

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 11, 2026 7:15 am

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় অতিবৃষ্টির প্রভাবে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার হাওরাঞ্চল, বিশেষ করে টাঙ্গুয়ার হাওর ও আশপাশের নৌপথে ঝুঁকি সৃষ্টি হওয়ায় পর্যটকদের নিরাপত্তায় হাউজবোট পরিচালনায় বিশেষ সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব হাউজবোটের মালিক, চালক ও সংশ্লিষ্টদের নিরাপত্তাবিষয়ক নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। প্রতিকূল আবহাওয়া, ভারী বর্ষণ, দমকা হাওয়া কিংবা নদীতে বৈরী পরিস্থিতি সৃষ্টি হলে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে যাত্রা করা যাবে না।

এ ছাড়া প্রতিটি হাউজবোটে পর্যাপ্ত মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয় রিংসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম রাখতে হবে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। যাত্রা শুরুর আগে পর্যটকদের নিরাপত্তাবিষয়ক নির্দেশনা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সর্বশেষ সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে হবে। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনাও যথাযথভাবে পালন করতে হবে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজন অনুযায়ী হাউজবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বর্ষা মৌসুমে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে। পর্যটকরা হাউজবোটে অবস্থান করে হাওরের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং নিলাদ্রী লেক, লাকমাছড়া, বারিক টিলা, যাদুকাটা নদী ও শিমুলবাগানসহ আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন। বর্ষাকালে হাওরে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে চলমান বন্যা পরিস্থিতিতে এসব নৌপথে ঝুঁকি তৈরি হওয়ায় প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতেই এ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। তাই পর্যটক, হাউজবোটের মালিক ও সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়