Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবিতে হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 5, 2026 1:10 pm

অমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “Original Jurisdiction of the High Court Division: Company, Writ and Admiralty Frameworks” শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ এপ্রিল ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ এবং ক্যারিয়ার ক্লাব যৌথভাবে এ আয়োজন করে।

সেমিনার অনুষ্ঠানে প্রধন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ তাহসিন আলী।সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এছাড়াও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও আইন ও বিচার বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ তাহসিন আলী। তিনি হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশনের বিভিন্ন দিক—বিশেষত কোম্পানি, রিট ও অ্যাডমিরালটি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আইন শিক্ষার্থীদের শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং ব্যবহারিক জ্ঞান, গবেষণামুখী দৃষ্টিভঙ্গি এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন ও ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান বলেন,”আইনের মূল ভিত্তি হলো নৈতিকতা। সমাজের নৈতিক মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে আইনের গতিপথও পরিবর্তিত হয়। তিনি আরও বলেন, একজন দক্ষ আইনজীবী হয়ে উঠতে আইনি বিধি-বিধান ও সংবিধান সম্পর্কে জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, নীতিবিদ্যা ও সামাজিক মূল্যবোধের গভীর উপলব্ধি জরুরি”।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী

৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিবগঞ্জে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন

ঝালকাঠিতে অগুনে পুড়ল ১০টি বসতঘর

কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

মাভাবিপ্রবিতে মার্চ ফর মাকসু কর্মসূচি

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকার পাঁচ তরুণের মানবিক উদ্যোগে গাজায় খাবার পেল ২০০ জন মানুষ

নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান