Friday , 14 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 14, 2025 5:46 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুর ৩টায় তেলিখাল ঘাট ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সিটি মেয়র ও সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ ট্রাক-পিকআপ কাভার্ড ভ্যান আঞ্চলিক শাখার সভাপতি মোঃ কবির হোসেন (কবির) এবং সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বোরহানউদ্দিন
খন্দকার ফরহাদ ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর,জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক উসমান খা, যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হুসেন দুদু, যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, গিয়াস উদ্দিন ও রজন মিয়া, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মানিক মিয়া ও সোনা মিয়া, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, সহ-সভাপতি আতিক মিয়া, মোঃ মজিবুর রহমান, নাবায়ন পুরকায়স্থ, সহ সাধারণ সম্পাদক কয়ছর আলী, এবং সিলেট জেলা ট্রাক শ্রমিক নেতা সুহেদ আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগঠনের ঐক্য, এবং রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী নিয়ন্ত্রণ ও খুলে দেওয়ার কার্যক্রম পুনর্গঠন করা হবে। টেকসই উপায়ে খনির নিয়ন্ত্রণ, শ্রমিকদের স্বার্থরক্ষা এবং পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে নীতিমালা গ্রহণ করা হবে।

আরিফুল হক চৌধুরী আরো বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাদের ন্যায্য দাবি আদায় ও মর্যাদা রক্ষায় বিএনপি সবসময় শ্রমিকদের পাশে থাকবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘আগামী দিনের ভবিষ্যৎ’ ক্ষুদে শিক্ষার্থীরাই : প্রধানমন্ত্রী

শিক্ষার্থী সাড়ে ১০ হাজার, সিট মাত্র ২ হাজার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকট আবাসন ও সুবিধা-সংকট

কুড়িগ্রামে রেকর্ড পরিমাণ অতিভারী বৃষ্টিপাত, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

আমতলীতে নিবন্ধিত শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরন

দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

টোকিও সেমিনারে জাপানি বিনিয়োগে বাংলাদেশের আইটি ও শিল্পখাতের সম্ভাবনা

নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ

গোসাইরহাটে ডাকাতি, দম্পতি কুপিয়ে জখম ও লুট

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন