Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চারঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 7:56 am

মোঃ সিজার হোসেন, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চারঘাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠন আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালিটি চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে চারঘাট প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি সদস্য সচিব সাইফুল ইসলাম মাশার্ল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ম-সাধারন সম্পাদক সাব্বির রহমান মুকুট, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, বিএনপি নেতা জালাল, আব্দুস সালেকসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, আমি চারঘাট-বাঘা উপজেলার সর্বস্তরের মানুষের ভাই। সকলের কাছে ভাই হয়ে থাকতে চাই, গরীবের বন্ধু হয়ে থাকতে চাই।”
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন। ভারতের দালালরা সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে। সিপাহী জনতার আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করা হয়েছিল। জিয়াউর রহমান গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফেরত এসেছে। তার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণিত হবে। জাতীয় নিবার্চন নিয়ে একটি ষড়যন্ত্র চলছে,আপনারা সজাগ থাকবেন। জাতীয় সংসদ নিবার্চন আগে কোন গণভোট চলবে না। এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনে কুবি ছায়া জাতিসংঘ সংসদের গৌরবময় সাফল্য

ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন

নীলফামারী-১ আসনের এমপির নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ মিছিল ও গণসংযোগ

দীর্ঘ ২৩ বছর যাবৎ সফলতার সাথে অনুষ্ঠিত হচ্ছে জাফরপুর আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা