Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ড্যানীকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে নেত্রকোনায় গণমিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 11:34 am

রকি চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ও দলের জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে নেত্রকোনার বারহাট্টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বারহাট্টা সদরে অনুষ্ঠিত এই গণমিছিলে কয়েক সহস্রাধিক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিছিলটি বারহাট্টা ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে বারহাট্টা-মোহনগঞ্জ সড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে বারহাট্টা বাজার হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এটিএম আব্দুল বারী ড্যানী হচ্ছেন বারহাট্টা ও নেত্রকোনা জেলাবাসীর গর্ব। চার দশকেরও বেশি সময় ধরে তিনি তৃণমূল থেকে শুরু করে বিএনপি’র রাজনীতিতে নিবেদিতভাবে কাজ করে আসছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে রাজনীতিতে পথচলা শুরু করেন।

উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল বলেন, তারেক রহমান একজন দূরদর্শী নেতা। তিনি অবশ্যই আমাদের এই আবেগ ও প্রত্যাশার মূল্যায়ন করবেন। এটিএম আব্দুল বারী ড্যানী হলেন নেত্রকোনার সবচেয়ে ক্লিন ইমেজের নেতা। বারহাট্টাবাসী দীর্ঘদিন ধরে সংসদ নির্বাচনে বঞ্চিত হয়ে আসছে। এবার যদি বারহাট্টাবাসীর সন্তান ড্যানী ভাইকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে এই আসনে বিএনপি’র ভরাডুবি অনিবার্য।

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন খান বলেন, ড্যানী ভাই একজন পরীক্ষিত ও আদর্শবাদী রাজনীতিক। তিনি কখনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেননি। ২০১৮ সালে তাকে প্রাথমিক মনোনয়ন দিয়ে শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছিল, কিন্তু এবার জনগণের চাওয়া-পাওয়া একটাই ড্যানী ভাইয়ের চূড়ান্ত মনোনয়ন। না হলে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেবে।

বক্তারা আরও বলেন, নেত্রকোনা-২ আসনকে আওয়ামী লীগ দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে পরিণত করেছে। এই অবস্থা থেকে উত্তরণে একমাত্র যোগ্য প্রার্থী এটিএম আব্দুল বারী ড্যানীই পারেন জনগণের আস্থা ফিরিয়ে আনতে।

গণমিছিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নয়ন, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন খান, জেলা উলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, যুগ্ম আহ্বায়ক মাহাবুব রহমান চন্দন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক রঞ্জু, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব তানভীর হাসান মুন্না প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তৃণমূলের স্বপ্ন পূরণে নেত্রকোনা-২ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন দিতে হবে এটিএম আব্দুল বারী ড্যানীকে

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা

জাকসু’র খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ভিপি পদপ্রার্থী ২০ জন

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী