শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া এলাকায় ভোররাতে ছিনতাই করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক ২ জন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) আনুমানিক ভোর পাঁচটার দিকে ডাকরা পাগলপাড়া এলাকায় মাছ কিনতে বাজারে যাওয়ার পথে এক মাছ ব্যবসায়ীকে আটকে ছিনতাই করতে আসে দুই ব্যক্তি। মুহূর্তেই ব্যবসায়ীর কাছে থাকা ৬,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা চাপাতি বের করে তাকে ভয়ভীতি দেখায়।

এ সময় ব্যবসায়ীর চিৎকারে দৌড়ে আসে আশপাশের মানুষ। মুহূর্তেই এলাকাবাসী দুই ছিনতাইকারীকে ঘিরে ফেলে। পালানোর সুযোগ না পেয়ে তারা ধরা পড়ে যায়। পরে তাদের ধরে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে চারঘাট মডেল থানায় সংবাদ দেয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা রাজশাহী মহানগরের নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকার হাকিমের ছেলে জয় (২৪) ও চারঘাটের বাদুড়িয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মনি (২৮) বলে জানা গেছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারী ২ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩