Friday , 7 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 7, 2025 4:07 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রেসক্লাব হয়ে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জননেতা গোলাম আজম সৈকত।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চের সভাপতি এইচ. এম. বাদলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় গোলাম আজম সৈকত বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেতাম না। আগামীর নির্বাচনে ধানের শীষে রাজাপুর-কাঠালিয়া (ঝালকাঠি-১) আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনাতেই কাঠালিয়া বিএনপি চলবে। তাঁর প্রতিটি নির্দেশ আমরা ঐক্যবদ্ধভাবে পালন করব।”

সভা শেষে দলের নেতাকর্মীরা আগামীর নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান

বর্ষবরণে প্রস্তুত চবি, উৎসবমুখর ক্যাম্পাস

সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

কুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, দায়িত্ব গ্রহণ করল ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি

বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেওয়া হবে: এবিএম মোশারফ হোসেন

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা

আ. লীগ নিষিদ্ধ করায় বিশ্ব বিলাপ করবে, এটা বিশ্বাসযোগ্য নয়: প্রেস সচিব

শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটক নিহত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১