Sunday , 30 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

খাদ্যগুদামে অনিয়মে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দেশের সব জেলার খাদ্যগুদাম পর্যায়ক্রমে পরিদর্শনেরও ঘোষণা দেন তিনি।

সাটুরিয়া (মানিকগঞ্জ), ২৯ আগস্ট, ২০২৬ (বাসস): মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এসব কথা বলেন।

তিনি জানান, সরকার খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে উল্লেখ করে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাও তার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে দেশের খাদ্যগুদামগুলোতে খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা কঠোরভাবে তদারকি করা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি খাদ্যগুদামে অনিয়ম শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানে কাউকে ছাড় দেওয়া হবে না।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য সংরক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে খাদ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার বিশেষ নজর দিচ্ছে, যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়।

সারের প্রাপ্যতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠকে পর্যাপ্ত সার মজুত থাকার বিষয়টি জানানো হয়েছে। তবে কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে। তিনি বলেন, চলতি রোপা আমন মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে কৃষকদের কোনো সমস্যায় পড়তে হবে না।

মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট নৌরুটে ওয়াই-প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ প্রকল্পের সমীক্ষাসহ প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরই দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণকাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মাখন, ড্যাবের মানিকগঞ্জ জেলা সভাপতি ডা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ডা. বদরুল আলম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে জাগীর-মেঘশিমুল পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন। পরে তিনি মুন্নু ক্যাফেটেরিয়ার সভাকক্ষে ব্যুরো অব সোশ্যাল ওয়াচ আয়োজিত ‘পরিবেশ বিষয়ক সেমিনার-২০২৬’-এর উদ্বোধন করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

জনগণের নিরাপত্তার জন্য অবিরাম কাজের স্বীকৃতি: কোম্পানীগঞ্জ থানার রতন শেখ পেল বিশেষ সম্মান

বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

কাতারকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের নক আউট পর্বে বসনিয়া

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

ত্রিশালে সরিষা ফুলের হাসিতে কৃষকের মুখে হাসি, বাম্পার ফলনের সম্ভাবনা