রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থী মোঃ আসাদুজ্জামান সোহেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম ত্রিশাল উপজেলা শাখার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আসাদুজ্জামান সোহেল বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ত্রিশালের রাস্তা-ঘাট উন্নয়ন, মাদক নির্মূল, চাঁদাবাজি বন্ধ, ত্রিশাল বাসস্ট্যান্ডের যানজট নিরসন, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তাদের অগ্রাধিকার থাকবে। পাশাপাশি কওমি মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও তাঁর নামে ত্রিশালকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে ত্রিশালে বিভিন্ন বিনোদনমূলক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন, তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। অনেক রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে দাবি করে তিনি বলেন, জামায়াত তা করবে না। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। জাল ভোট ও কেন্দ্র দখলের মতো অনিয়ম রোধে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চান তিনি।

তিনি আরও বলেন, তার দলের কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, সে বিষয়ে প্রশাসন যেন তাদের অবহিত করে। নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

গণভোট প্রসঙ্গে আসাদুজ্জামান সোহেল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভুল হলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, কিছু লোক ও বিএনপির কয়েকজন কর্মী তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। বিষয়টি তারা প্রশাসনকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, তাদের মহিলা কর্মীদের প্রচারণায় ভিডিও ধারণ করে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

সংস্কৃতি বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে কাজ মানুষকে ভালো পথে নিয়ে যায় না, সে ধরনের কার্যক্রম তারা সমর্থন করেন না। ইসলাম ও ঈমানের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এমপি নির্বাচিত হলে রাজনৈতিক সংঘাত নয়, বরং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান চান বলে জানান তিনি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সংঘাত থাকবে না—এমন একটি ঐক্যবদ্ধ ত্রিশাল গড়ার অঙ্গীকার করেন আসাদুজ্জামান সোহেল।

এছাড়া অবৈধ নদী দখলসহ সব ধরনের দখলদারিত্ব উচ্ছেদ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩