Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মান্দায় বিএনপি নেতা এম এ মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 4:06 pm

ইসরাফিল ইসলাম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে সাবাই বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। লিফলেট বিতরণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার রক্ষার রূপরেখা।”

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকারসহ স্থানীয় নেতারা।

এর আগে সতিহাট এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে যোগ দেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

জবিস্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

আঙুর চাষে সুন্দরগঞ্জের শিক্ষক এমদাদুলের সফলতা

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন

জাকসু নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী এস আই শিমুলের ইশতেহার ঘোষণা

আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম

ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

মাথা গোঁজার ঠাঁই নেই শহিদুলের পরিবারের, খোলা আকাশের নিচে রাত্রিযাপন