Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2025 7:49 am

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারন করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে ভার্চুয়ালি “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় পুলিশ সুপার মাহফুজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরাত-এ-খুদা, ডেপুটি সিভিল সার্জন
ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজ সেবা দপ্তরের উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, মহিলা ও শিশু বিষয়ক দপ্তরের উপপরিচালক সোহেলী পারভীন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য, সমাজ দপ্তরের অনান্য কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, সুশীল সমাজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নীরবতা পালন ও জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে ভার্চুয়ালি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সহ রাষ্ট্রীয় অতিথিদের ভার্চূয়ালী বক্তব্য শ্রবন, ভার্চুয়ালি জুলাই পুনর্জাগরণে ও সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নেন অংশগ্রহণকারীরা।

পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত