Wednesday , 25 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাগেরহাটে বিভিন্ন কর্মসুচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

প্রতিবেদক
বাসস
March 25, 2026 10:26 am

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত গণহত্যার শহীদদের স্মরণে বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ দোয়া, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ফকির দিন মোহাম্মদ, পল্লী বিদ্যুতের ডিজিএম বিশুদ্ধানন্দ পূরা ব্রাহ্মণ, পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা এবং সাংবাদিক শফিউল আজম নিশান।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদীর হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চাচাতো ভাইয়ের হাতে ৬ বছরের আদিবার নৃশংস হত্যা

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

মদ, গাঁজা ও ব্যবহৃত বিছানাপত্রসহ র‍্যাগ জোন জব্দ, প্রশাসনের হস্তক্ষেপে সিলগালা

আজ পবিত্র শবে কদর

বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর অবৈধ লেনদেন

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে

তারেক রহমান এর একান্ত সচিব কে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে কুচাইপট্রির সাধারণ মানুষ

বাঘাইছড়িতে অবৈধ সিগারেট উদ্ধার করলো বিজিবি