Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 30, 2025 1:57 pm

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, যিনি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলায় সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রশংসা করেন। তিনি বলেন, “এ ধরনের সৃজনশীল উদ্যোগ দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ জাগাতে সহায়ক ভূমিকা রাখে।” তিনি আরও যোগ করেন, “শিশু-কিশোরদের চমৎকার অঙ্কন দেখে আমি খুবই উৎসাহিত। তাই, নির্ধারিত পুরস্কারের সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কমিটিকে আমি আহ্বান জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যমণ্ডিত আয়োজনে সংশ্লিষ্ট কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এর শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যারা তাদের সৃজনশীল চিত্রকর্মের মাধ্যমে জুলাই বিপ্লবের স্মৃতিকে জীবন্ত করে তুলেছেন।

প্রতিযোগিতার বিজয়ীদের আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কাতারের আমিরের মৃত্যু, দোহার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল আটক

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট সিনেমাটোগ্রাফি’ পুরস্কার পেলেন সুপ্তক

কুষ্টিয়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র

চুরি করে অনুতপ্ত, গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর