Sunday , 30 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

২১ বছরের সাজা এড়াতে ১০ বছর আত্মগোপন, শেষ রক্ষা হলো না

অস্ত্র আইনের একটি মামলায় ২১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোলাইমান হাওলাদারকে ১০ বছর আত্মগোপনের পর রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।

শনিবার (২৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে র‍্যাব-২-এর সহযোগিতায় মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৮-এর সদর কোম্পানির একটি দল মো. সোলাইমান হাওলাদারকে গ্রেপ্তার করে। তিনি বরিশালের মুলাদী উপজেলার জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, সোলাইমান হাওলাদারের বিরুদ্ধে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানায় ২০১৬ সালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তাকে ২১ বছরের কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তার আবেদনের পর র‍্যাব-৮ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। এতে দীর্ঘদিন পলাতক থাকা সোলাইমান হাওলাদারকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

শাহরিয়ার রিফাত অভি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তার সোলাইমান হাওলাদারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউইয়র্কের লাগুয়ার্ডিয়ায় বিমান-যান দুর্ঘটনায় বিমান চলাচল বন্ধ

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি ত্রিশালে

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত

নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ