Sunday , 23 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নজরুল বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 23, 2025 6:40 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড ন্যাশনস (JKKNIU MUN) ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান স্বাধীন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ সরকার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই কমিটি গঠিত হয়।নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান নাঈম। যুগ্ম সম্পাদক হিসেবে থাকছেন নাহিয়ান আলম এবং তানহা তাসনীম আঁখি। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ সাহা, মোহাম্মদ হাসিবুল হক খাঁন এবং খালিদ ইবনে হাবিব এবং ট্রেজারার হিসেবে আছেন সাজিয়া আফরিন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. আসাদুজ্জামান স্বাধীন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশন্স ক্লাব শুধু বিতর্কের জন্য নয়; এটি নেতৃত্বগুণ বিকাশ, দলগত সক্ষমতা বৃদ্ধি, পেশাদারিত্ব অর্জন, কূটনৈতিক আচরণ চর্চা—এগুলোর পাশাপাশি বৈশ্বিক ইস্যু নিয়ে গভীরভাবে ভাবা এবং কার্যকর সমাধান খোঁজার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ক্লাবের সভাপতি হিসেবে সবসময় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অন্যদিকে সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ সরকার বলেন, নতুন এই কমিটি নজরুল বিশ্ববিদ্যালয় এমইউএনসি’র জন্য এক নতুন সূচনা। দীর্ঘদিন ধরে ক্লাবটি নিষ্ক্রিয় ছিল, আর আমরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে সেটিকে আবার সক্রিয় করতে সক্ষম হয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য হলো ধারাবাহিকতা বজায় রাখা, অংশগ্রহণ বাড়ানো এবং এমইউএনসি-কে বিশ্ববিদ্যালয়ের কূটনীতি ও নেতৃত্ব বিকাশের অন্যতম সেরা প্ল্যাটফর্ম হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করা।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস (JKKNIU MUN) ক্লাবটি শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত একটি কূটনৈতিক ও নেতৃত্ববিকাশমূলক সংগঠন। ক্লাবটি কেবল বিতর্ক নয়, বরং পাবলিক স্পিকিং কর্মশালা, আন্তঃবিভাগীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা এবং বিভিন্ন অংশীদারিত্বমূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং পেশাগত প্রস্তুতি উন্নয়নে কাজ করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা

মৌসুম শুরুর আগে প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের পজিশনগত দূর্বলতা

আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছবে

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

মাটি কাটতেই পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, আহত ২

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ