Sunday , 30 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিশ্বকাপ জিতে ভারতের প্রতিনিধিত্ব করতে চান অনয়া বাঙ্গার

লিঙ্গ পরিবর্তনের পর প্রথমবার ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদন পাওয়ার পর এবার ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন তিনি।

লিঙ্গ পরিবর্তনের পর ক্রিকেটে ফেরার সুযোগ পেয়েছেন অনয়া বাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে উইমেনস বিগ ব্যাশ লিগে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। এরপর ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যতে ভারতের জার্সিতে বিশ্বকাপ জেতাই তার সবচেয়ে বড় লক্ষ্য।

সাক্ষাৎকারে অনয়া বলেন, বিসিসিআইয়ের কাছে তার অনেক প্রত্যাশা রয়েছে। নারী ক্রিকেটে তার মতো খেলোয়াড়দের জন্য এমন একটি নীতি প্রণয়ন করা উচিত, যা সবার জন্য উন্মুক্ত, ন্যায্য ও মর্যাদাপূর্ণ হবে। তিনি বলেন, ‘আমি শুধু আশা করি, বিসিসিআই বিষয়টি নিয়ে ভাববে এবং নারী ক্রীড়ার জন্য এমন নীতি তৈরি করবে, যা সবার জন্য উন্মুক্ত, ন্যায্য ও মর্যাদাপূর্ণ। আমি একদিন ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই। আমি চাই, দেশের জন্য কিছু একটা জিততে। এটাই আমার স্বপ্ন।’

নিজের পথচলার অভিজ্ঞতা তুলে ধরে অনয়া বলেন, এই যাত্রা মোটেও সহজ ছিল না। মানুষের পাশাপাশি পরিবারের ভেতর থেকেও তাকে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, ‘সামান্য কিছু সহায়তা আমি পেয়েছি, কিন্তু পুরো এই যাত্রায় আমি পুরোপুরি সমর্থন পেয়েছি বলে মনে হয়নি।’

জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করে অনয়া জানান, একসময় যুক্তরাজ্যে বেঁচে থাকা ও নিজের খরচ চালানোর জন্য প্রায় পাঁচ মাস ড্রেসিংরুমেই থাকতে হয়েছিল তাকে। পরে অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে সামাজিক মাধ্যমে সক্রিয় হন। তিনি বলেন, ‘আমি তা করেছিলাম। কিছু ব্র্যান্ড চুক্তি পাই। সেই সময় আমার প্রথম কয়েকটি অস্ত্রোপচারও সম্পন্ন হয়।’

অনয়া আরও বলেন, ‘সত্যি বলতে, পুরো যাত্রাটা ছিল পাগলাটে। এটা ছিল একাকীত্বের, এটা ছিল কঠিন। কিন্তু এই পুরো সময়েই একাকিত্ব আমাকে অনেক সাহায্য করেছে। এই কারণেই আমি এখন এতটা আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়েছি বলে মনে করি।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাকসু নির্বাচনে সাবেক প্রক্টর ফিরোজের ভাগ্নের প্রচারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

মাদারীপুরে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে আবেদনের সময়সীমা শেষ; প্রতি আসনে লড়বে ১০৮ জন

কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন

কাঠালিয়ায় জামালের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

চামড়া সংরক্ষণে গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার

ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসির স্বাস্থ্য বরাদ্দ সাড়ে তিনগুণ বেড়ে ১২১.৬৬ কোটি টাকা

পেট্রোল, অকটেন ও ডিজেল, তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

চারঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা