Sunday , 30 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলব

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): রোববার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ আগামী ১৪ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য গ্রহণ ও শুনানি প্রয়োজন হওয়ায় তাকে তলব করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এ অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপ-পরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দেবে এই টিম।

দুদক নির্ধারিত সময়ে প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য উপস্থাপনের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তেল না পেয়ে ক্ষোভে নিজের মোটরসাইকেল ভাঙলেন ব্যবসায়ী

কুড়িগ্রামে এনসিপির উঠান বৈঠক, গনসংযোগ ও লিফলেট বিতরণ

বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডের সূচি

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা

নাসিরনগরে বিএনপির মনোনয়ন পূর্ণবিবেচনার দাবিতে মামুন সমর্থকদের মানববন্ধন, বিক্ষোভ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুবি শিক্ষার্থী হত্যা: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত