Monday , 8 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবি শিক্ষার্থী হত্যা: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 8, 2025 9:20 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এটিকে ‘খুন’ দাবি করে বিচার দাবিতে কুমিল্লা শহরে মানববন্ধনে যাওয়ার জন্য বাসের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে বাসের দাবি জানালে, প্রশাসন বাস দিতে অস্বীকৃতি জানালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেয়।

এ ব্যাপারে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুতাসিম বিল্লাহ বলেন, আমরা শহরে মানববন্ধনে যাওয়ার জন্য বাস চেয়েছি। রেজিস্ট্রার আমাদেরকে বলেন, তোমরা আন্দোলন করবে এর জন্য কি প্রশাসন বাস দিতে দায়বদ্ধ নাকি? তোমরা এই ছোটখাটো বিষয়ের জন্য বাস চাইতে পারো না। আমরা তো একটা বাস-ই চেয়েছি। উনি এমন কথা কীভাবে বলেন।

এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘একটা বাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। আর এর আগেই আমাদের প্রশাসন থেকে ঘটনাস্থলে উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টর গিয়েছেন। আরেকটি বাস দেওয়ার প্রক্রিয়া চলছিল। এর মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গতকাল রাত এগারোটায় নিজ বাসা থেকে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল

চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি

প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম মাসুদ

ত্রিশালে এমপি হতে ভিক্ষুক মুনসুরের মনোনয়ন দাখিল

সিলেট-৪ আসনে প্রচারণা শুরুর ঘোষণা: নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন প্রকৌশলী রাশেল উল আলম

নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শিবগঞ্জে প্রেম, কলহ ও রহস্যজনক পরিস্থিতিতে ৩ জনের মৃত্যু

চৌদ্দগ্রামে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী