Wednesday , 6 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন(৩২) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত আটটার সময় পৌর এলাকার সেনেরখীল মোল্লা কোনায় এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে একইভাবে তাঁর স্ত্রী রাবেয়া আক্তার আহত হয়।

মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিবেশী আবদুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন, তাঁর রাবেয়া আক্তার ও সন্তানদের নিয়ে সেনেরখীল গ্রামের মোল্লা কোনায় আবুল হাশেমের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রী রাবেয়া আক্তার ডিস লাইন মেরামত করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাবেয়া আক্তার চিৎকার করতে থাকে। তাৎক্ষণিক ইসমাইল হোসেন তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়।

এর কিছুক্ষণ পর ইসমাইল হোসেন পুনরায় ওই ডিস লাইনটি মেরামতের কাজ শুরু করে। একইভাবেই ইসমাইল হোসেন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে লুটিয়ে পড়ে। আশ-পাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় বুড়ি তিস্তার ভাঙ্গন আতঙ্কে হাজারো পরিবার, সাতজানে বাঁধ নির্মাণ অনিশ্চিত

কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিনকে সংবর্ধনা

ভুয়া রশিদে চাঁদাবাজি, দৈনিক লাখ টাকা আদায়ের অভিযোগ

নারী কেলেংকারীতে জড়িত সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে জবি বাগছাসের অনুষ্ঠান কর্মসূচি

দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, দুই বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী

মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি