Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুড়িগ্রামে এনসিপির উঠান বৈঠক, গনসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 18, 2025 6:00 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোগডাঙ্গা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির উদ্যোগে ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুঙ্গির হাট এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের শতাধিক মানুষ অংশ নেন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সমন্বয়কারী মোঃ মালেক সরকার ও লাভলু হোসেন সহ সদর উপজেলা কমিটির অনান্য নেতৃবৃন্দ।

বৈঠকে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সমাধানে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

পরে ২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ এর পক্ষে নানা উন্নয়ন মুলক বার্তা দিয়ে এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের বিভিন্ন হাট ও বাজার এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চুক্তিতে সম্মত না হলে ইরানে নতুন হামলার হুমকি ট্রাম্পের

ফরিদপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ‌ও পথসভা অনুষ্ঠিত

গাজীপুর পূবাইলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ

বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একাংশের সংবাদ সম্মেলন

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ

বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন সংরক্ষণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবিতে সর্বস্তরের নাগরিক সংগঠনের মানববন্ধন

বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর