Monday , 31 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যায় শোক ও নিন্দা জানালেন জি এম কাদের

রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় জি এম কাদের বলেন, একটি পরিবারের চার সদস্যকে পরিকল্পিতভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। শিক্ষক দম্পতিসহ পুরো পরিবারের এমন করুণ পরিণতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের নিরাপত্তাবোধের জন্যও উদ্বেগজনক।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে কারণ ও ঘটনার বিবরণ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা নিয়ে জনমনে এবং সচেতন মহলে বিভিন্ন যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

জি এম কাদের আরও বলেন, ঘটনার সব ধরনের ধোঁয়াশা ও সন্দেহ দূর করা জরুরি। হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য, পূর্বপরিকল্পনা বা কারও ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে উদঘাটন করতে হবে। একই সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।

শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন জি এম কাদের। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিইউপি কতৃক আয়োজিত পেইন্টিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

খুলনায় এতিম শিশুরা পেল খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ

নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

ঝিনাইদহে বিএনপি–জামায়াত সংঘর্ষ: আহত ১২, নিহত ১

কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইউটিএলের ১০ দফা দাবি

বাংলাদেশ হবে বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা