Monday , 20 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খুলনায় এতিম শিশুরা পেল খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

প্রতিবেদক
বাসস
July 20, 2026 12:07 pm

খুলনায় আজ এতিম শিশুদের মাঝে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার নগরীর সোনাডাঙ্গাস্থ রহুমা সমাজকল্যাণ সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম-২৬’-এর আওতায় ২৬ জন এতিম শিশুর হাতে তিন মাসের খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, পোশাক ও মৌসুমি ফল তুলে দেওয়া হয়। জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সহযোগিতায় মুসলিম এইড অস্ট্রেলিয়ার অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি রাশিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর খুলনা জেলা প্রতিনিধি মুহাম্মদ নূরুজ্জামান। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এ মুকুল।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৩০ কেজি চাল, ৬ লিটার সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, দেড় কেজি মিল্ক পাউডার, তিন জার হরলিক্স, তিন প্যাকেট নুডলস, দেড় কেজি বাদাম, তিন জার বিস্কুট, ৬ কেজি মৌসুমি ফল এবং তিন বক্স চকলেট। এসব খাদ্যসামগ্রী এপ্রিল থেকে জুন-এই তিন মাসের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া হাইজিন প্যাকের আওতায় টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, চিরুনি, নেইল কাটার, হ্যান্ডওয়াশ, বডি লোশন ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়। একই সঙ্গে শিশুদের জন্য বই, খাতা, পেন্সিল, কলম, রঙ পেন্সিল, পেন্সিল বক্স, আর্ট বই, আর্ট ফ্রেম, স্কুল ব্যাগ, ছাতা ও নবী-রাসূল সিরিজের বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে পোশাক, স্কুল জুতা ও মোজা বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে, যা বছরে একবার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশের বিভিন্ন জেলায় ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’র আওতায় এতিম শিশুদের জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে ডাবল জিরো বইয়ের মোড়ক উন্মোচন

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনের কারাদণ্ড

বাউফলে এনসিপির প্রার্থী শাহিনের তোরণে আগুন

কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকার পৌঁছেছে: কর্মকর্তা

চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ

নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা