Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আফ্রিদির সেঞ্চুরি

প্রতিবেদক
বাসস
May 9, 2026 4:45 am

পাকিস্তানের প্রথম বোলার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন চ্যাম্পিয়নশিপের মঞ্চে শততম উইকেট পূর্ণ করেন আফ্রিদি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়কে আউট করে টেস্ট চ্যাম্পিয়নশিপে শততম উইকেট শিকার ক্লাবে নাম লেখান আফ্রিদি। টেস্ট চ্যাম্পিয়নশিপের চার আসরেই খেলা আফ্রিদি ২৯ টেস্টের ৪৮তম ইনিংসে এসে ১শ উইকেটের দেখা পেলেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁওর। ৫৫ ম্যাচে ৯৮ ইনিংসে ২২৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন তিনি।

এরপর আছেন লিঁওর স্বদেশি মিচেল স্টার্ক। ৫৪ টেস্টের ১০৫ ইনিংসে ২২২ উইকেট শিকার করেছেন এই বাঁ-হাতি পেসার।

তৃতীয় স্থানেও আছেন অস্ট্রেলিয়ার আরেক পেসার প্যাট কামিন্স। ৫২ ম্যাচের ৯৭ ইনিংসে ২২১ উইকেট ঝুলিতে আছে কামিন্সের।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৬ টেস্টের ৪৩ ইনিংসে ১০৪ উইকেট নিয়েছেন তাইজুল।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযান: দুটি ফলের দোকানে জরিমানা

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

কুয়েটে সংঘর্ষের ঘটনায় ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ

চরভদ্রাসনে ভাঙা সংযোগ ব্রিজে ঝুঁকিতে শতাধিক পরিবার ,দ্রুত সংস্কারের দাবি

নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং

নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের