Saturday , 15 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

৪২৬ রানে অলআউট বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ১৯৮ রান। ফলে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের লিড পেয়েছে টাইগাররা।

ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর প্রথম দিন ১ উইকেটে ৯৬ রান এবং দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে ছিল টাইগাররা।

তৃতীয় দিন বাকী ৪ উইকেটে ৭৫ রান যোগ করে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩ রান নিয়ে খেলতে নেমে ১৪ রানে থামেন হাসান মাহমুদ।

আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা মিরাজ হাফ-সেঞ্চুরির তুলে সাজঘরে ফিরেন। ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন তিনি।

এছাড়া তাইজুল ইসলাম ১৭ ও এবাদত হোসেন ৭ রানে আউট হন। ১৪ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।

এর আগে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ১০১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৪, মোমিনুল হক ৪৯ ও মুশফিকুর রহিম ৩৬ রান করেন।

অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৮৯ রানে ৬ উইকেট নেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু

বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা

বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

নাসির নগরের বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না, ডিসি সিফাত মেহনাজ

বাজেট ঘাটতির অজুহাতে আটকে আছে ঢাকাগামী বাস মাভাবিপ্রবি’র

এনসিপি কুড়িগ্রাম সদরের ৯নং যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন