Monday , 7 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রাজশাহীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, গুরুতর আহত আরেকজন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 7, 2026 1:13 pm

রাজশাহীর বাঘা উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শিমুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সমজান (৫০) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল জানান, রোববার গভীর রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল ওই গ্রামের বাসিন্দা। আহত সমজানও একই গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার রাতে জোতকাদিরপুর গ্রামের ইয়ারুলের বাড়ির গোয়ালঘর থেকে গরু ও ছাগল চুরির চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে ইয়ারুল চিৎকার করলে আশপাশের লোকজন এসে দুজনকে ধরে পিটুনি দেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। আহত সমজানকে উন্নত চিকিৎসার জন্য সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫৭ আসন শূন্য, সাক্ষাৎকার আহ্বান

কুরআন অবমাননার প্রতিবাদে হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মাদারীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এহতেশামুল হক

সুনামগঞ্জে হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনা

কুড়িগ্রামে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই যোদ্ধা হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ