সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ মোংলায় বিট পুলিশিং সভা চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬ তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ মিছিল ও গণসংযোগ নাচোলে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে প্রতিদিন ২০টি বিবাহবিচ্ছেদের আবেদন, পরকীয়া-মাদকাসক্তির ছোবলেই ভাঙছে সংসার! মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় শীতবস্ত্র বিতরণ নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বরিশালে টাউনহল মিটিং অনুষ্ঠিত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্টুনে ফেলে রাখা নবজাতক উদ্ধার চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা-মদসহ বিক্রেতাদের আটক নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মহিপুর মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত সুনামগঞ্জে-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

রাতের জরুরি চিকিৎসা ও পরিবহন ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে সাপের কামড়ে রানু বেগম (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শিরতা গ্রামের বাসিন্দা ফেরদৌস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রানু বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। কামড়ের তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেলে তিনি নিজেই শরীরে খোঁজ নিয়ে হাঁটুর ওপরের অংশে কামড়ের চিহ্ন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে তোলেন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নিলেও, গভীর রাতে স্থানীয়ভাবে কোনো যানবাহন না পাওয়ায় তা সম্ভব হয়নি। পরে সকাল সাড়ে ৫টার দিকে একটি গাড়ি ম্যানেজ করে রানু বেগমকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার আরও অবনতি ঘটে। ভর্তি করার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। অনেকেই অভিযোগ করছেন, রাতের বেলায় গ্রামে জরুরি চিকিৎসা ও পরিবহন সুবিধার অভাবে এ রকম মৃত্যু প্রায়ই ঘটছে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, রাতের সময় যদি জরুরি অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকত, তাহলে হয়তো রানু বেগমকে বাঁচানো সম্ভব হতো।

এদিকে, এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন গ্রামীণ এলাকায় রাতের বেলায় জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত না করা হলে ভবিষ্যতেও এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটতেই থাকবে।

তারা দাবি তুলেছেন,প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একটি করে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সুবিধা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩