Tuesday , 14 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 14, 2025 9:10 am

জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধিঃ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) চুনারুঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌যালি, ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম।
চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মাসুদ, সিনিয়র সহকারী মৎস কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দীকি, উপজেলা ব্যবস্থাপক (ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন- ঝঋউঋ) কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন জমদ্দার, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আবুল কালাম, স্টাফ অফিসার মোঃ মানিকুজ্জামান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুক উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম, ডেইলি অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী ও ডিসিপি হাইস্কুলের শিক্ষক প্রতিনিধিসহ শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌যালি বের করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া। ফায়ার সার্ভিসের সদস্যরা বাস্তব অনুশীলনের মাধ্যমে উপস্থিতিদের মাঝে দুর্যোগ মোকাবিলার করণীয় প্রদর্শন করেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম বলেন- প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের সচেতনতা ও পূর্ব প্রস্তুতি ক্ষয়ক্ষতি কমানোর মূল চাবিকাঠি। সরকার ও সমাজের প্রতিটি স্থরের সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগের প্রভাব হ্রাস করতে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার অনুষ্ঠিত

জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস ও ব্যাগ : শিক্ষামন্ত্রী

ডিমলায় তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ

‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র

আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ