Sunday , 11 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ডিমলায় তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 11, 2026 8:38 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলনের চিত্র দৈনিক গনমুক্তি প্রতিবেদন প্রকাশের পর পরই নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ডিমলা উপজেলার তিস্তাপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পাথর বোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি দল ও গ্রাম পুলিশ সহযোগিতা করে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে একটি শক্তিশালী সিন্ডিকেট বেপরোয়া ভাবে পাথর লুট চালিয়ে আসছিল। দৈনিক গনমুক্তি প্রতিবেদন প্রকাশের পরপরই অভিযান পরিচালিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও সিন্ডিকেট পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা কাটেনি।

এলাকাবাসী জানান, একাধিকবার অভিযান চালানো হলেও কয়েকদিন পর আবারও অবৈধ পাথর উত্তোলন শুরু হয়। এর ফলে নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হয়ে তিস্তার ভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিবছর নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে, সর্বস্বান্ত হচ্ছে শত শত পরিবার।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন,তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কাউকে কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

বাউফলের মধ্য কর্পূরকাঠীতে একতা যুবসংঘের ক্রীড়া ও সেবামূলক উদ্যোগ

জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল

চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগে “সম্পত্তি হস্তান্তর আইন” এর ওপর দিনব‍যাপী সেমিনার অনুষ্ঠিত

ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

নেপালে অন্তর্বর্তীকালীন নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কার্কি

ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ