Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 6, 2026 9:30 am

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বরুড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ. এম. আলভীর ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান জুয়েল।

‎সোমবার (০৫ জানুয়ারি) সদ্য সাবেক সভাপতি মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত এবং সাধারন সম্পাদক মোঃ রবিউল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়।

‎এছাড়াও উক্ত কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আসিফুর রহমান দীপু, সবুজ হোসেনসহ আরও কয়েকজন৷ সাংগঠনিক সম্পাদক মেহেদী হসান শাহীন, আব্দুল্লাহ মোহাম্মদ মাসঊদসহ আরও কয়েকজন। অর্থ সম্পাদক মেহেদী হাসান ফারহান, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক হাসিন আরমান অয়ন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাঈম হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: তৌহিদুর রহমান সাকিব, বৃত্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ জামান সাকিব, ছাত্রী বিষয়ক সম্পাদক তামান্না ভূইয়া, আইন বিষয়ক সম্পাদক মুস্তাসির বিল্লাহ পাটোয়ারি সিফাত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: নাজমুল হাসান সোহাগ। এছাড়াও সদস্য হিসেবে আছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, তৌফিক ওমর খান, খাদিজাতুল মীমসহ আরও কয়েকজন৷

‎নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল বলেন, ‘বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ অতীতের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী দিনগুলোতেও বিভিন্ন সামাজিক ও শিক্ষামুলক কার্যক্রম চালিয়ে যাবে। ইনশাআল্লাহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতায় এগিয়ে যাবে বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ।’

‎নব-নির্বাচিত সভাপতি এইচ এম আলভীর ভূঁইয়া বলেন, ‘সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। এই আস্থা ও সম্মান আমাকে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে আমাদের ঐতিহ্যবাহী সংগঠনটিকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগাবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদকে আরও গতিশীল ও উদ্যমী করে তুলব। এটাই আমার প্রত্যাশা।’

‎সদ্য সাবেক সভাপতি মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, ‘বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ অন্যতম বৃহৎ একটি আঞ্চলিক সংগঠন। সম্মানিত উপদেষ্টা এবং শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করেছি। যারা দায়িত্ব পেয়েছে তারা সংগঠনের প্রতি খুবই আন্তরিক এবং পরিশ্রমী। আমরা আশাবাদী নতুন উদ্যমী নেতৃত্ব আমাদের ছাড়িয়ে যাবে।’

‎উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবেন।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে প্রায় ৬০ জনের লড়াই

ছাদ ধসের কারণ জানতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউজিসির পরিদর্শন

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে প্রবাসে স্বামীর আত্মহত্যা

ভারতে কাঠ পাচারকালে পত্নীতলা বিজিবি’র হাতে আটক ৫ চোরাকারবারি

মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী ছালেকের বিরুদ্ধে সনদ বাতিলের দাবিতে গণপিটিশন

সাতক্ষীরায় আম ভাঙার ক্যালেন্ডার ঘোষণা, ৫ মে থেকে শুরু

৩৬ বছরের প্রিয় শিক্ষিকাকে অশ্রুসজল নয়নে ফুলের গাড়িতে বিদায়

যুদ্ধ বন্ধে ইরানের ওপর বিশ্ব নেতাদের কূটনৈতিক চাপ