Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গোসল ফরজ হলেও সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন মা

প্রতিবেদক
ধর্ম ডেক্স
September 3, 2026 2:17 pm

সন্তানের জন্মের পর মায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিশুকে বুকের দুধ পান করানো। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের গুরুত্বের কারণে ইসলামি শরিয়তেও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কোনো কারণে মায়ের ওপর গোসল ফরজ হলে এ অবস্থায় সন্তানকে দুধ পান করানো যাবে কি না— এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।

ইসলামি শরিয়ত অনুযায়ী, পবিত্রতা ও অপবিত্রতার বিধান গুরুত্বপূর্ণ হলেও সব কাজের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। নামাজ, তাওয়াফসহ নির্দিষ্ট কিছু ইবাদতের জন্য পবিত্রতা অর্জন জরুরি। তবে গোসল ফরজ হওয়া মানেই একজন নারীর সব দৈনন্দিন কাজ নিষিদ্ধ হয়ে যাবে— এমন নয়।

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালামের ফতোয়া বিভাগের প্রধান মুফতি আব্দুর রহমান হোসাইনী কালবেলাকে বলেন, গোসল ফরজ অবস্থাতেও একজন মা তার সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন। এ ক্ষেত্রে মায়ের পবিত্র থাকা শর্ত নয়। অপবিত্র অবস্থায় শিশুকে দুধ পান করানো নাজায়েজ বা হারাম নয়।

তিনি বলেন, তবে কোনো মা এ অবস্থায় দুধ পান করানো থেকে বিরত থেকে পবিত্র অবস্থায় সন্তানকে দুধ পান করানোর বিষয়ে যত্নবান হলে তা পরহেজগারি ও তাকওয়ার আমল হিসেবে বিবেচিত হবে। এর নূর, বরকত, ভালো প্রভাব ও ইতিবাচক প্রতিক্রিয়া সন্তানের মধ্যেও প্রকাশ পাবে ইন শাহ আল্লাহ।

এ বিষয়ে ফতহুল বারি (১/৩৯১, দারুল ফিকর প্রকাশনী) এবং ফাতাওয়ায়ে হিন্দিয়া (১৪৪২০৩২০১২৫৮)-এর উদ্ধৃতিও উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত