Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠুক: জুবাইদা রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 2:03 pm

শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তাদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মতো গুণাবলি প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: জুবাইদা রহমান বলেন, শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হলে এর ইতিবাচক প্রভাব বাংলাদেশের প্রতিটি গ্রাম ও শহরে দেখা যাবে। এতে সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যকে সম্মান করার মানসিকতা বাড়বে। পাশাপাশি তারা ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বইমেলায় উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত।

ডা: জুবাইদা রহমান আরও বলেন, ‘ইনশাআল্লাহ, বাংলাদেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে ছড়িয়ে পড়ুক এই পাঠাগার।’

সর্বশেষ - লাইফস্টাইল