Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 10:00 am

মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার। ৭১ যেন হয়নি, এই দেশের জন্য আমরা কোন অবদান রাখিনি। ২৪ এর গণ অভ্যুত্থানে তারা সবকিছু করেছে তারা এমন ধারণা দিচ্ছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৭১ এ আমাদের হাজার হাজার নিরপরাধ ভাইদের হত্যা করা হয়েছে। তাদের অত্যাচারে অনেকেই দেশ থেকে পালিয়ে ভারতে লুকিয়ে ছিল। আমাদের মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইলে কি আর ভুলে যাওয়া সম্ভব! সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীদের যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

বিএনপির মহাসচিব বলেন, আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলতেছে। গ্রাস করার চেষ্টা চলতেজৈ। ধর্মীয় অনুভূতিতে বিক্রি করে তারা এ কাজ করছে। এজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, একটি মোহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ করা, এই দেশের সর্বনাশ করা। এখন একটি নির্বাচিত সরকারের খুব দরকার। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য আলহাজ্ব মনসুর আলী সরকারসহ অন্যান্যরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

বগুড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইইডির প্রধান প্রকৌশলী

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ

নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরন, শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যতের আহ্বান

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

ইরান থেকে উদ্ধারকৃত মার্কিন বিমানসেনা ‘গুরুতর আহত’: ট্রাম্প