শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গরু ধানের চারা খাওয়ায় বাকবিতণ্ডা, ৩ জনকে পিটিয়ে জখম

 

মাকসুমুল হক, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মোহনগঞ্জে গরু ধানের চারা খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে তিনজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ জুলাই) বিকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, উপজেলার নয়াপাড়া গ্রামের রবিন মিয়া (১৯, শিপন বেগ (৪২) তার ভাই মাসুদ মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াপাড়া গ্রামের ইছু মিয়ার ধানের চারা প্রতিবেশী জামাল মিয়ার গরু খেয়ে ফেলে। এসব নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইছু মিয়ার ছেলেসহ তাদের লোকজন জামালের ওপর চড়াও হয়। পরে জামাল তার লোকজন নিয়ে ইছু মিয়ার পক্ষের রবিন মিয়া, শিপন বেগ ও তার ভাই মাসুদ মিয়াকে পিটিয়ে জখম করে। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শিপন বেগ জানান, আমরা দুই ভাই হাওরে হাঁস রাখছিলাম। মারামারির ঘটনা শুনে বাড়ির দিকে আসছিলাম। পথে জামালসহ তার লোকেরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমাদের জখম করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩