Saturday , 12 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 12, 2025 11:35 am

 

নোমইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

শনিবার (১২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলার ওলামা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখার আয়োজনে বায়তুশ শরফ কমপ্লেক্স মিলনায়তনে এক ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইকবাল করিম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদর জামে মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাইয়ুম, পৌরসভা জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আবসার হোসেন। বক্তারা ইসলামী ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তারা ২০২৪ সালের আগস্ট মাসে সংঘটিত গণবিপ্লবে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

সম্মেলনের এক পর্যায়ে বাঘাইছড়ি উপজেলার ওলামা-মাশায়েখ বিভাগের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হন মাওলানা ইকবাল করিম, সেক্রেটারি পদে মাওলানা আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা তোফাজ্জল হোসেন এবং অর্থ সম্পাদক পদে মাওলানা সুলতান আহাম্মেদকে মনোনীত করা হয়।

সম্মেলনের শেষ পর্বে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতীব মুফতী সোলাইমান খান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। তাঁর দোয়ায় দেশ, জাতির জন্য মঙ্গল কামনা করা হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদেশি গুপ্তচরবৃত্তি মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন: জাপান

ইতালিতে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মাদারীপুরের যুবকের মৃত্যু

ইসরাইলের হামলার পর ফিলিস্তিনি গ্রাম অবরুদ্ধ

এই গরমে শিশু ও বয়স্কদের বাইরে না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বিরামপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, কৃষকের দুশ্চিন্তা

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : শামা