Sunday , 28 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
বাসস
June 28, 2026 12:33 pm

জেলার লোহাগড়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে নুসরাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু নুসরাত উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু নুসরাত নিজের বাড়িতে খেলা করছিল। শিশুটি পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় শিশু নুসরাতকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর দুমকীতে স্কুলের মাঠ দখল করে ঘর নির্মাণের অভিযোগ

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

ক্রীড়াক্ষেত্রে রাজশাহী হবে দেশের শ্রেষ্ঠ: ভূমিমন্ত্রী

‎দুমকীতে ছাত্রদল নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে জেলায় জরুরী সাংগঠনিক সভা

ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক

চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী: স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা

ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হামলা জোরদার করছে ইরান

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালি জব্দ

ইরানে টানা ১১তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা