Thursday , 25 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী: স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 25, 2025 1:22 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর )বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ‘স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে’ শিরোনামে ১৯৭৫-২০২৫ সালের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ সামছুল ইসলাম।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জাতীয় বিশ^বিদ্যালয়েল পরিচালক সাহাব উদ্দিন আহমেদ, এ প্লাস গ্রুপের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নাছির উদ্দিন মজুমদার, চান্দিনা দোল্লাই নবাবপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামাল হোসেন, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান শাহনেওয়াজ কাজল, সাবেক চেয়ারম্যান বদিউল আলম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাওসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইয়েদ আ.ন.ম কামরুল আনাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মৌলভী আবুল বাশার মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমদ ভুঁইয়া প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভুঁইয়া, ইসমাইল হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, যুগ্ম সদস্য সচিব নুরুল করিম মামুন, আমজাদ হোসেন রুমন, কোষাধ্যক্ষ আবুল হাশেম মজুমদার ,সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম মানিক, সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউসার, সদস্য কাজী এবি সিদ্দিক হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থী, সুবর্ণজয়ন্তীর জন্য রেজিষ্ট্রেশনে বিজয়ী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এছাড়াও রেজিষ্ট্রেশনকৃত প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীসহ অতিথিবৃন্দের মাঝে গিফট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পুরো এলাকায় জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসাধীন ১২ দলিয় জোট প্রধানকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব

পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৬ লাখ মিটার কারেন্ট জাল

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

ঝালকাঠিতে বিএনপির আলোচনা সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ দ্রুত শুরুর দাবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে হামলা

বজ্রপাতে প্রান গেলো মাদ্রাসাগামী শিশু বাবলুর

শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ