Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালি জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 2:10 pm

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালি উত্তোলন ও মজুতের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে প্রশাসনের বিশেষ টাস্কফোর্স। অভিযানে উপজেলার দুটি এলাকা থেকে মোট ১৬ হাজার ৫০০ ঘনফুট বালি জব্দ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলা বাজার বালি-পাথর সাইটে এবং দুপুর ২টায় শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৪নং বাংলা বাজার এলাকা থেকে ১৩ হাজার ৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কুয়ারী এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুট বালি জব্দ করা হয়। জব্দকৃত বালু পরবর্তীতে তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস পলি রানী দেব। অভিযানে আরও অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)-এর আওতাধীন শ্রীপুর বিওপির একটি দল, জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা এবং প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিস পলি রানী দেব জানান, “অবৈধ বালি উত্তোলন ও পরিবহন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

প্রশাসনের এই অভিযানে স্থানীয়ভাবে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন মহল, একই সঙ্গে অবৈধ বালি ব্যবসায়ীদের প্রতি কড়া সতর্কবার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

ঝালকাঠির পেয়ারা বাগানে হাসি দামে দ্বিগুণে খুশি কৃষক-উদ্যোক্তারা

চৌদ্দগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া

চক্ষু সেবার উন্নয়নে ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠনের দাবি

গাইবান্ধার বাদিয়াখালীতে ‎বিধবা নারীসহ বিএনপি নেতা আফসার আটক