Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরব বয়ে এনেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরভিত্তিক পাঁচটি বিভাগে ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন হাফেজ অংশ নেন। আয়োজক কর্তৃপক্ষের তথ্যমতে, ৪৬ বছরের ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ।

মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা, এর মর্মার্থ অনুধাবন এবং কোরআন চর্চায় উৎসাহিত করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের মেধার মূল্যায়ন ও সম্মান জানাতেই এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগ চালু করা হয়। এ বিভাগের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। অন্যদিকে পুরুষ বিভাগের সমাপনী ও মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় পবিত্র মসজিদুল হারামে।

পাঁচটি ভিন্ন বিভাগে আয়োজিত এবারের প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ বাজেট হিসেবে উল্লেখ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

শেষ বিদায়ের জন্য প্যারোলে মুক্তি, স্বামীর পাশে দীপু মনি

ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে রিজভী

চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু

ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

জনগণের শান্তির পক্ষে কাজ করব : ফজলুল হক মিলন

দেশি শাড়ী বিদেশি বলে বিক্রি, ম্যাজিস্ট্রেটের অভিযান

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ

জাজিরায় ইমামকে হুমকির জেরে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন