Tuesday , 22 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় শরীয়তপুরের ছামীমের অকাল মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 22, 2025 9:18 am

 

সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি গ্রামের সন্তান আব্দুল্লাহ ছামীম (১৪)। ছোটবেলা থেকেই মেধাবী, শান্ত স্বভাবের এই কিশোরের চোখে ছিল একটাই স্বপ্ন একদিন বড় হয়ে চিকিৎসক হবেন। বাবাকে হারানোর সাত মাস না যেতেই এবার ছামিম কে হারিয়ে ফেলল পরিবার।

ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হওয়ার পর রাতেই মৃত্যুবরণ করে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছামীম। নিথর ছেলের নিথর মুখ দেখে বাকরুদ্ধ মা জুলেখা বেগম ও তার ভাইবোনেরা। একের পর এক শোক আর দুঃসংবাদে ভেঙে পড়েছে পুরো পরিবার।

ছামীমের বাবা আবুল কালাম মাঝি গত বছরের ডিসেম্বরে প্রবাসে মৃত্যুবরণ করেন। এরপর থেকে ঢাকার খালপাড় এলাকায় বড় ভাই ও মায়ের সঙ্গে থাকছিল সে। একসময় মাদ্রাসায় পড়লেও পরে ভর্তি হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। টিফিনের ১০ মিনিট আগে শ্রেণিকক্ষে বসেই সহপাঠীদের সঙ্গে পড়ছিল ছামীম, তখনই আকাশ থেকে ভয়ংকর শব্দে ভেঙে পড়ে বিমানটি।

তৎক্ষণাৎ উদ্ধার করে সেনা সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে ঢাকা মেডিলেকের বার্ন ইউনিটে চিকিৎসাধী অবস্থায় মৃত্যু হয় আব্দুল্লাহ ছামীমের।

এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। স্বজনদের দাবি, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যশোরে বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন

জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চেক জালিয়াতি মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার

ভারতে কাঠ পাচারকালে পত্নীতলা বিজিবি’র হাতে আটক ৫ চোরাকারবারি