Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 23, 2025 5:56 am

মোঃ সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃ জুবায়েদ হোসেন নির্মম হত্যাকাণ্ডের ও চার্জশিটের রহস্য নিয়ে সংবাদ সম্মেলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন।

তিনি বলেন, ‘আমরা আজ শোকে বিহ্বল। আমাদের সামাজিক জীবন ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের দিবস যেখানে পালন করতে চেয়েছি সেখানে জোবায়েদের শোকসভা করতে হয়েছে৷ আজকে সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সবাই বসেছিলাম। সাংস্কৃতিক প্রোগ্রাম বাদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের দিবস জোবায়েদকে উৎসর্গ করা হবে।’

তিনি আরোও বলেন, ‘হত্যার আসামি হিসেবে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। কোর্টে হাজির করে ১৬৪ তে জবানবন্দি নেওয়া হয়েছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার তিনদিনের মাথায় এই অগ্রগতি পেয়েছি। গ্রাম থেকে এসে জোবায়েদের পরিবারেরকে আইনি ঝামেলা মেটাতে কষ্ট হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।’

মামলার এজাহারের দুর্বলতার বিষয়ে তিনি বলেন, ‘বর্ষার বিষয়ে মামলার এজাহারে একটা কথা ছাড়া অন্য কোন কথা উল্লেখ নাই। অথচ বর্ষা তো ডেকে নিয়ে জোবায়েদ খুন করেছে৷ সেই তো খুনীদের সব লোকেশন দিয়েছে৷ আমার প্রশ্ন এজাহারের এগুলো আসলো না কেনো? এছাড়া পুলিশ প্রশাসন নিশ্চিত কিভাবে করবেন যে সিসিটিভি ফুটেজের যে দুইজন কে দেখা গিয়েছে যারা গ্রেফতার হয়েছে তারা সেই নাকি এর পেছনে অন্য রহস্য আছে। পুলিশ বলছে ধস্তাধস্তি হয়েছে৷ ধস্তাধস্তি হলে তো শোরগোল হওয়ার কথা এ শব্দ কি বাসার কেউ শুনে নি? পুলিশের কাছে প্রশ্ন ওই বাসার সবার সাথে জিজ্ঞেস বাদ করা হয়েছে কিনা।

রইছ উদ্দিন প্রশ্ন তুলে বলেন, ‘পুলিশ ত্রিভুজ প্রেমের যে গল্পের কথা বলছে, বর্ষা বাবা- মা প্রেমের কথা জানার কথা। পুলিশ বাবা-মাকে জিজ্ঞেস করেছিল কিনা। এটাও আমাদের জানতে হবে যদি জেনে থাকে তাহলে বর্ষার বাবা মাও তো জড়িত৷ না হলে তে টিউশন থেকে জোবায়েদকে তার বাবা মা বের করে দিতো।’

তিনি আরোও বলেন, ‘মাহির যদি হত্যা করতো তাহলে সে জোবায়েদের চাইতে ছোট, কিভাবে এক চুরির এক পোজে তাকে হত্যা করে? এবং এখানে ত্রিভূজ প্রেমের কল্পনা সাজানো হয়েছে জোবায়েদ এমন ছেলে নয়। জোবায়েদের চরিত্র হরণ করার চেষ্টা যেন না করা হয়৷ আমার সবাই জোবায়েদের পক্ষে সাক্ষ্য দিবো৷ বর্ষা জোবায়েদ কে পছন্দ করে সেটা বর্ষার ব্যাপার৷ তার, তার বাবা মা জানলে তাকে টিউশন থেকে ছেড়ে দিতো।’

প্রশ্ন উত্থাপন শেষে তিনি বলেন, ‘আমরা চাই প্রকৃত ঘটনা বের হয়ে আসুক। নিরাপরাধ কেউ শাস্তি না পাক৷ আইনের ফাঁকে যেন কেউ বেরিয়ে না যায়। সবসময় আমরা চাই অপরাধীরা শাস্তি পাক। সুষ্ঠু বিচার হলে আর কোন মায়ের বুক খালি হবে না৷’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ঘিরে দুই কিলোমিটার জুড়ে বসেছে বৈশাখী মেলা

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা

কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নীলফামারী-১ আসনের এমপির নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার

সংসদে রক্তচক্ষুকে ভয় পাইনি, জনগণের পক্ষেই কথা বলেছি: হাসনাত আবদুল্লাহ

পাঁচবিবি জামায়াতে ইসলামীর কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ