রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা

এলেক্স বড়ুয়া, বান্দরবান সদর প্রতিনিধিঃ

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আংশিক  আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এতে কমিটির আহ্বায়ক আসিফ ইকবাল  সদস্য সচিব আরমানুল ইসলাম নয়ন ও মুখ্য সংগঠক হিসেবে রিকান্ত ত্রিপুরাকে ঘোষণা করা হয়েছে।

আজ ১১ই জানুয়ারি  দিবাগত সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি  রিফাত রশিদ ও সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম এবং মূখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এর স্বাক্ষরিত এক চিঠিতে  আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যায় প্রকাশ করা হয়।

আহ্বায়ক  কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাশরুর জিসান, যুগ্ম আহ্বায়ক মিজবাহ উদ্দীন , সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: শরীফ, যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক হৃদয় , আরফাতুল ইসলাম , সংগঠকসহ  প্রমুখ।

নবগঠিত কমিটির আহ্বায়ক আসিফ ইকবাল বলেন, জুলাই ২৪শের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। বৈষম্যহীন সমাজ গঠনে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবো। ছাত্রদের অধিকার রক্ষা ও দেশের স্বার্থরক্ষায় আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি।

তিনি আরো বলেন, নতুন কমিটির সবাইকে নিয়ে তিনি একসঙ্গে কাজ করবেন। এছাড়াও তিনি লিখিত আকারে আরো বলেন, তারা পরিকল্পনা করেছেন  শহীদদের রেখে যাওয়া অসমাপ্ত যাওয়া অসম্পূর্ণ কাজ করতে সবসময় চেষ্টা করবেন। বান্দরবানকে  ফ্যাসিস্ট মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। বান্দরবানের মানুষের সব রকমের বিপদে-আপদে পাশে দাঁড়াবে। অন্যায়ের প্রতিবাদ করে যদি সে অন্যায়কারী তার বাবাও হয় কাউকে তারা ছাড় দিবেন না।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের কমিটি বিষয়ে স্থানীয় লোকজন ছাত্রদের এ কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, এটা ভালো উদ্যোগ, ছাত্ররা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কাজ করলে সমাজের নিরীহ মানুষ উপকৃত হবে। তারা আরো বলেন, ছাত্ররা যদি ব্যক্তি স্বার্থে কারো পক্ষে কাজ করে তাহলে তারা বিতর্কিত হবে। ছাত্ররা কোন ভাবে বিতর্কিত হলে এর সুযোগ নিবে ফ্যাসিসের দোসররা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩