Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 1:16 pm

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউট এর ৩৯জন শিক্ষার্থীকে নিয়ে নবীন ও শিরা বরণ এবং প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করা হয়।

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মরিয়ম বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চাই আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকুক। আমরা যাতে আলাদাভাবে গর্ব করে বলতে পারি বাউফল নার্সিং থেকে এসেছি। আজকের শপথের প্রতিটি বাক্য মেনে চলার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, নার্সরা ডাক্তারদের হেল্পিংহ্যান্ড হিসাবে কাজ করলেও রুগীদের একমাত্র সাহায্যকারী তারা। রুগীর পাশে থাকতে থাকতে তারা অনেক সময় রুঢ় আচরণ করেন রুগী ও তার স্বজনদের সাথে। বাউফল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যেন সে বদনাম না থাকে। আগামীর দিনগুলো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শও দেন প্রধান অতিথি।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রউফ, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব সদস্য অহিদুজ্জামান সুপন ও রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানসহ শতাধিক নার্সিং শিক্ষার্থী।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের শিরা বরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মিনারা বেগম শিক্ষার্থীদের প্রতীকী পড়িয়ে দেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ

মাদারীপুর জেলা প্রশাসক ইয়াছমিন আক্তার বদলি

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী

ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের

দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থী মোহাম্মদ নূরুল হকের সমর্থনে শোডাউন ও পথসভা

খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০”

চৌদ্দগ্রামে হাফেজ খতমে কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জুনেই হবে বিসিবির নির্বাচন, জানালেন তামিম