আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মো. সোহাগ আহমেদ, (কলাপাড়া) পটুয়াখালী:

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের লক্ষে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নেন।

এ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন: এবিএম মোশাররফ হোসেন: বিএনপি (ধানের শীষ), অধ্যাপক মোস্তাফিজুর রহমান: ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), ডা. জহির উদ্দিন আহমেদ: খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি – জামায়াত সমর্থিত জোট)।

নির্বাচন কমিশন (ইসি) অফিস সূত্র জানায়, পটুয়াখালী-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩৪৫ জন। এর মধ্যে কলাপাড়া উপজেলা ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৮১ জন (পুরুষ: ১,০৮,৮৩৬ এবং নারী: ১,০৫,৬৪৫ জন)। রাঙ্গাবালী উপজেলা ৫টি ইউনিয়নে মোট ভোটার ৯৪ হাজার ৮৬৪ জন (পুরুষ: ৪৭,৬৬১ এবং নারী: ৪৭,২০৩ জন)ও হিজলা সম্প্রদায় ৫ জন ভোটার রয়েছে।

নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো জেলায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করছেন, সেনাবাহিনী ২৬ প্লাটুন, বিজিবি ৭ প্লাটুন, র‍যাব ৬টি বিশেষ টিম, দেড় হাজার পুলিশ সদস্যসহ বিপুল সংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্য। মাঠে সক্রিয় রয়েছেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কলাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিকালের মধ্যেই দুর্গম চরাঞ্চলসহ প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে।

নবীনগরে অডিও প্রকাশ নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মহিন

ডিমলা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি ও লুট

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই