Sunday , 3 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। এবারও জেলা শাখার নতুন কমিটিতে শীর্ষ পদের একটি পাবেন—এমনটি প্রত্যাশা ছিল তাঁর। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাই নতুন কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অঝোরে কেঁদেছেন তিনি। তাঁর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুক লাইভে এসে কান্না করা এই পদপ্রত্যাশীর নাম মো. জাহিদ। তাঁর ছড়িয়ে পড়া ভিডিওটি ৯ মিনিট ২৪ সেকেন্ডের। কমিটিতে পদ না পাওয়ায় ভিডিওতে ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাঁকে।

এর আগে রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং হাসিবুর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে শীর্ষ পদের প্রত্যাশা থাকলেও কোনো পদ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মো. জাহিদ। লাইভে তিনি বলেন, “জেলা ছাত্রদলের রাজনীতিতে আপনারা যে কালো অধ্যায় রচনা করেছেন, তা কী করে ভুলব? আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।”

তিনি দাবি করেন, দীর্ঘ সময় রাজপথে থেকে দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করার পরও তাঁকে মূল্যায়ন করা হয়নি। ভিডিওতে তাঁকে বারবার চোখের পানি মুছতে এবং আর্তনাদ করতে দেখা যায়।

মুঠোফোনে গণমাধ্যমকে জাহিদ জানান, “আমি দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকেছি। কিন্তু নতুন কমিটিতে আমাকে কোনো স্থান দেওয়া হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমাকে বঞ্চিত করা হলো, সেই অপরাধ আমি জানি না। এই অবমূল্যায়ন আমাকে ভীষণ কষ্ট দিয়েছে।”

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে হাসান মাহমুদকে সভাপতি এবং আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ ৬ বছর পর নতুন কমিটি আসলেও পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটল জাহিদের এই ফেসবুক লাইভের মাধ্যমে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‎কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি আবির সেক্রেটারি সাইফুল

চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার

‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নেতৃত্বে সাগর- দিপু

দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষার ন্যাট-টেস্ট অনুষ্ঠিত

নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা

বাগেরহাট জেলায় সংসদীয় আসন সংখ্যা পরিবর্তনে মংলায় অবরোধ কর্মসূচি

জনসংযোগ ও নিরাপত্তার মিশ্রণে দায়িত্ব পালনে এসএসএফ-এর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আয়োজন